বরিশালে জামায়াত নেতা গ্রেপ্তার
২১ অগ্রহায়ন ১৪১৯, Wednesday, December 5, 2012 || স্টাফ রিপোর্টার ||নাশকতা সৃষ্টির পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বরিশাল সিটির ১১ নং ওয়ার্ড জামায়েত ইসলামীর সভাপতি ও আইনজীবী সালাহউদ্দিন মাসুমকে বুধবার সকালে আটক করেছে পুলিশ। তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতিরও সদস্য।
পুলিশের উপর হামলার অভিযোগে কোতয়ালী মডেল থানায় করা তদন্তাধীন মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ওসি(তদন্ত) মো. মতিয়ার রহমান জানিয়েছেন।ওসি বলেন, পুলিশের একটি দল নগরীর পোর্ট রোড সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।এদিকে, সালাহউদ্দিনকে গ্রেপ্তার করায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।