জাতীয় শোক দিবসে পুষ্পার্ঘ্য
৩১ শ্রাবণ ১৪১৭, Sunday, August 15, 2010 || স্টাফ রিপোর্টার ||স্টাফ রিপোর্টার, ১৫ আগস্ট।। জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালে সকাল সাড়ে ৮টায় অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন সিটি মেয়র শওকত হোসেন হিরন। পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে একে একে পুষ্পার্ঘ্য অর্পন করে জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠন । সকাল ৯টায় অশ্বিনী কুমার হল চত্বর থেকে তারা শোকর্যালী করে। সোহেল চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সকাল ৯টায় শহীদ মিনার চত্বর থেকে জেলা প্রশাসন র্যালী করে । পরে জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।