বরিশালে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

,

বরিশাল নগরীতে বুধবার ট্রাক চাপায় খোরশেদ আলম (৬৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। তিনি বিআইডব্লিউটিএ’র সাবেক সুপারভাইজার।
নিহত খোরশেদ আলম নগরীর প্যারারা রোডের বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হেসেন বলেন, খোরশেদ আলম পোর্ট রোড মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন।
এই সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।
পুলিশ ট্রাকটি আটক করেছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।

পাতার শুরুতে