আগৈলঝাড়ায় ২ জামাত নেতা গ্রেফতার

,

বরিশালের আগৈলঝাড়ায় নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করার অভিযোগে পুলিশ গত মঙ্গলবার রাতে ২ জামাত নেতাকে গ্রেফতার করেছে। বুধবার সকালে তাদের ২জনকেই বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, রাজিহার গ্রামের ফজলে করিম পাইকের পুত্র উপজেলা জামাতের সদস্য কালাম পাইক ও একই গ্রামের সিদ্দিক হোসেন খানের পুত্র ছাত্রশিবির ক্যাডার রফিকুল ইসলাম খান দীর্ঘদিন থেকে নাশকতা সৃষ্টির লক্ষ্যে এলাকার একাধিকস্থানে গোপন বৈঠক করে। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত ৮টার দিকে তাদের ২জনকেই রাজিহার বাজার এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে