পটুয়াখালী পলিটেকনিকে ছাত্র-পুলিশ সংঘর্ষ

,

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিনিউটের ছাত্রলীগের ২ নেতাকে গ্রেফতারের ঘটনায় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, বোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস।
কলেজর সাধারণ শিক্ষার্থীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সরকারি কলেজের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হন।
ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতে পলিটেকনিক কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি রাকিব এবং সরকারি কলেজ শাখার আহ্বায়ক পারভেজকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
তাদের মুক্তির দাবিতে এবং গ্রেফতারের প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে কলেজ শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে।
সেখানে পুলিশ মোতায়েন করা হলে পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ সেখান থেকে চলে আসে।
পুলিশ চলে যাওয়ার পর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে ছাত্রলীগ কর্মীরা।
রাত ১টার দিকে পুলিশ ক্যাম্পাসের মধ্যে ঢুকতে চাইলে পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ফের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এরপর শুরু হয় সংঘর্ষ।
সদর থানার ওসি মনিরুর ইসলাম জানান, ক্যাম্পাসে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের অভিযোগে রাত আড়াইটার দিকে ৬ ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে