৮ ডিসেম্বর পিরোজপুর মুক্ত দিবস

,

৮ ডিসেম্বর শনিবার পিরোজপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয় পিরোজপুর।
দিনটি উপলক্ষে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
১৯৭১ সালের এই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ৯ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডর মেজর(অবঃ) জিয়াউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বীরের বেশে প্রথমে পিরোজপুর শহরে (তৎকালীন পিরোজপুর মহকুমা) প্রবেশ করে ও তিন দিক থেকে হানাদার বাহিনীর ওপরে ঝাঁপিয়ে পড়ে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে