পটুয়াখালী পলিটেকনিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
২৩ অগ্রহায়ন ১৪১৯, Friday, December 7, 2012 || পটুয়াখালী নিউজ ||ছাত্র-পুলিশ সংঘর্ষের পর পটুয়াখালী পলিটেকনিক কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ইনস্টিটিউটের একাডেমিক কাউন্সিল ও প্রশাসনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।শুক্রবার বিকেল ৪টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহানুর রহমান সুজন জানান, জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দলের ফল পলিটেকনিকের এ ঘটনা।
এ ঘটনায় কলেজের হল সুপার পলাশ বড়ুয়াকে আহ্বায়কসহ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭দিনের মধ্যে ঘটনার তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের অভ্যন্তরীন ২ পক্ষের সংঘর্ষে ৫জন আহত হয়।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।