বরিশালে পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষ ;গুলি টিয়ারসেল নিক্ষেপ
২৫ অগ্রহায়ন ১৪১৯, Sunday, December 9, 2012 || স্টাফ রিপোর্টার ||
বরিশালে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষ বাধে নগরীর রুপাতলী এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ ২ রাউন্ড টিয়ার সেল এবং ১২ রাউন্ড ফাকা গুলি ছুড়ে । পুলিশ জানায়,
তাদের বেপরোয়া হামলার কারনে অল্প সংখ্যক পুলিশ দিয়ে পরিসি’তি সামাল দেয়া যাচ্ছিল না।তাই আত্মরক্ষার জন্য তারা আশেপাশের দোকানে আশ্রয় নেয়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়। এ সময় যুবলীগ কর্মীরাও অবরোধকারীদের প্রতিরোধে এগিয়ে আসে। তারা পুলিশে সাথে মিলে ১৮ জোটের অবরোধ কর্মীদের ধাওয়া করে বলে স্বীকার করেছে পুলিশ। সেখান থেকে শাকিল এবং মিলন নামে ২ যুবদলের ২ কর্মীকে গ্রেফতার করা হয়।
এর আগে সকালে বরিশাল-ঢাকা মহা সড়কের কাশিপুর চৌমাথায় মজিবর রহমান সরোয়ার এমপি, কাশিপুর স্কুল এন্ড কলেজ এলাকায় মেজবাহ উদ্দিন ফরহাদ এমপি এবং পোস্টঅফিস এলাকায় জামায়াত অবরোধ কর্মসূচীতে অংশ নেয়।
এদিকে গৌরনদীতে ইল্লা এবং কটকস’লে রাত সাড়ে ৪টা থেকে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করায় নৈশকোচসহ যানবাহন চলাচল ২ ঘন্টা বন্ধ ছিল। পরে পুলিশ সড়ক অবরোধ মুক্ত করে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।