পিরোজপুরের জিয়ানগরে জামায়াত তান্ডব

,

পিরোজপুরের জিয়ানগরে জামায়াত -শিবিরের হামলাজামায়াত-শিবিরের হামলায় জিয়ানগর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪০ নেতা-কর্মী আহত হয়েছে। এ সময় পুলিশ ৫৫ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের গুলিতে ৩ শিবির কর্মীসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। জামায়াত-শিবির এ সময় উপজেলা আওয়ামী লীগ অফিস এবং বাজারের কয়েকটি দোকান ভাংচুর করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সোয়া ১০ টার দিকে বাজারের দক্ষন দিক থেকে বাশের লাঠি, ইটপাটকেল, রামদা সহকারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দেলাওয়ার হোসইন সাঈদীর মুক্তির দাবীতে জঙ্গী মিছিল করে। এ সময় তারা কুপিয়ে পুলিশ কনষ্টেবল আব্দুল কাদের ও তৌহিদুলকে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। ইট ও লাঠির আঘাতে জিয়ানগর থানার ওসি নাসির উদ্দিন মল্লিক, কনষ্টেবল জামাল, মজিবর ও নাসিম আহত হয়। একই সময় জামায়াত-শিবির উপজেলা আওয়ামী লীগ অফিস, ডাকঘর, ঔষুধের দোকানসহ বেশ কয়েকটি দোকান ভাংচুর করে। তারা আওয়ামী লীগ অফিসে অবস্থানরত দলীয় নেতা-কর্মীদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরিস্থি’তি নিয়ন্ত্রন করতে পুলিশ এক পর্যায়ে ৫৫ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের গুলিতে ফিরোজ, মন্টু, সোয়েব নামে ৩ শিবির কর্মী এবং মোস্তফা নামে এক ভ্যান চালক গুলিবিদ্ধ হয়। তাদেরকে পিরোজপুর, ভান্ডারিয়া ও মোড়েলগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।
জামায়াতের হামলায় মারাত্মক আহত আওয়ামীলীগের তোবারেক হাওলাদার, খোকন আকন, সেলিম হাওলাদার, মনির্বজ্জামানকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিয়ানগর থানার ওসি নাসির উদ্দিন মলিৱক জানান, অবরোধ চলাকালে সকাল থেকে পুলিশের একটি দল ইন্দুরকানী বাজারে কর্তব্যরত ছিল। বেলা ১০ টার পর বাজারের দৰিন দিক থেকে জামায়াত-শিবিরে একটি জঙ্গি মিছিল এসে আওয়ামীলীগ অফিসের দিক যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ মিছিলকারীদের অন্যদিকে যাওয়ার জন্য বললে তারা অর্তকিত ভাবে পুলিশের উপর হামলা করে। তারা ধারারো দা দিয়ে কুপিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করে এবং ইট-পাটকেল, কাচের বোতল নিৰেপ করতে থাকে। তাদের আক্রমনে পুলিশ কোনঠাসা হয়ে পড়ে। এক পর্যায়ে তারা উপজেলা আওয়ামীলীগ অফিসে গিয়ে ভাংচুর চালায় এবং অফিসে অবস্থানরতদের কুপিয়ে, পিটিয়ে আহত করে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ১৮ রাউন্ড শর্টগানের, ৩০ রাউন্ড এসএসজি এবং ৭ রাউন্ড চায়না রাইফেলের গুলি ছোড়ে। তিনি জানান, হামলায় তিনিসহ পুলিশের ৭ কনষ্টেবল আহত হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে