সমাবেশে বাধা;বরিশালে বিএনপি-পুলিশ সংঘর্ষ
২৬ অগ্রহায়ন ১৪১৯, Monday, December 10, 2012 || স্টাফ রিপোর্টার ||
বরিশালে ১৮ দলীয় জোটকে কোন বিক্ষোভ বা সমাবেশ করতে দেয়নি পুলিশ।মঙ্গলবারের হরতালের সর্থনে সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষনা করে কেন্দ্র। এর অংশ হিসেবে সোমবার বিকেল ৩টা থেকে জেলা ও মহানগর বিএনপি মিছিল করে দলীয় কার্যালয়ের দিকে আসছিল। কিন্তু পুলিশ তাদের বাধা দেয় । এর প্রতিবাদে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেস্টা করে। এসময় পুলিশ এবং বিএনপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। নগরীর প্রানকেন্দ্র , সাংবাদিক মাইনুল হাসান সড়ক, হেমায়েতউদ্দিন সড়ক,ফলপট্টি,চকবাজার, পদ্মাবতী, কাটপট্টি এবং ফকিরবাড়ী রোড এলাকা রনক্ষেত্রে পরিনত হয়। ব্যবসায়ীরা সমস্ত দোকানপাট বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে কমপক্ষে ১০ জনকে আটক করেছে।








মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।