সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ৩

,

বরগুনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রতিনিধি আবু জাফর মো.সালেহ’র ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এসময় তাকে হত্যার হুমকিও দিয়েছে সন্ত্রাসীরা।
বুধবার দুপুরে পেশাগত কাজে জেলার তালতলী উপজেলার ছোটবগী বাজারে একটি মানববন্ধন কর্মসূচির সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে তিনি এ হামলার শিকার হন।
আবু জাফর জানান, একদল সন্ত্রাসী বগী বাজারের একটি দোকান ঘর জোড়পূর্বক দখল করছিল। ওই ছবি তুলতে গেলে সন্ত্রাসীরা হামলা চালায়।
এসময় তিনি জীবন রক্ষার জন্য পাশের একটি ঘরে আশ্রয় নিলে সেখানে তাকে অবরুদ্ধ করেএ রাখা হয়। তার ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায় তারা।
খবর পেয়ে তালতলী থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ মনিরুল ইসলাম (২২), আলেকজান বিবি (৫০) ও কহিনুরকে (২৭) অআটক করে। কহিনুরের ছোট বাচ্চা থাকায় পুলিইশ পরে তাকে ছেড়ে দিয়েছে ।
ওই ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করেন আবু জাফর ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে