পটুয়াখালীতে সোহাগ গাজীকে সংবর্ধনা

,

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা সোহাগ গাজীকে নিজ শহর পটুয়াখালীতে সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।
শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা দেওয়া হয়।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অমিতাভ সরকারের সভাপতিত্ত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেন, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. সুলতান আহমেদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর, ধর্ম প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সৌমেন্দ্র লাল চন্দ শৈলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহানুর হক।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে