বই এসে গেছে বরিশালে

,

১লা জানুয়ারি স্কুল শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যের বই বিতরনের জন্য কার্যক্রম প্রায় শেষ করে এনেছে বরিশাল শিক্ষা বিভাগ। বরিশাল জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক অফিস সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাসে প্রথম থেকে নবম শ্রেনী পর্যন্ত বরাদ্দকৃত বই বরিশাল এসে পৌছেঁছে। জেলা শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ার হোসেন জানান, জেলার ৪৭২টি স্কুলে ইতোমধ্যে বই পৌঁছে গেছে। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে বাকি সব স্কুলে বই পৌঁছেঁ দেওয়া হবে জানান তিনি।
নগরীর এ.কে স্কুলের প্রধান শিক্ষিক.মো. জসীমউদ্দিন বলেছেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলে এক উৎসব মুখর পরিবেশের সৃস্টি হয়। এরফলে পড়ালেখায় তাদের মনোযোগ বাড়ে। বই বিতরণ ব্যবস্থা কমিটির সদস্য দাশগুপ্ত আশীষ কুমার জানান, আগে ৪ মাস পর শিক্ষার্থীরা বই পেত। এতে করে পাঠ্যসূচী শেষ করতে বেগ পেতে হতো তাদের। আবার অনেকে বই কিনতেও পারতোনা। সরকারের এ পদক্ষেপে শিক্ষার মান উন্নত হবে আশা প্রকাশ করেন তিনি।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে