জামাত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে গনমিছিল

,

যুদ্ধাপরাধীদের বিচার ত্বারান্বিত এবং জামাত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে গনমিছিল করেছে ১৪ দল। নগরীর বিবির পুকুরের পাড়ের শহীদ সোহেল চত্বর থেকে মিছিলের নেতৃত্ব দেন তালুকদার মো. ইউনুস এমপি। নগরীর প্রধান সড়ক প্রদিক্ষন করেন তারা। এর আগেঅনুষ্ঠিত সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন ১৪ দলের নেতাকর্মীরা।
গণমিছিল কর্মসূচিতে আওয়ামী লীগ নেতা মনিরুল আহসান খান, ওয়ার্কার্স পার্টির নজরুল হক নিলু, জাসদের আ. হাই মাহবুব, ন্যাপের দাসগুপ্ত আশিষ কুমারসহ ১৪ দলের নেতাকর্মীরা অংশ নেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে