রাজাপুরে ইয়াবাসহ প্রবাসী আটক

,

ঝালকাঠির রাজাপুর সদরের বাইপাস মোড় এলাকা থেকে শনিবার ১৭ পিস ইয়াবাসহ চাচা ও ইতালি প্রবাসী ভাতিজাকে আটক করেছে পুলিশ।
আটকরা হলো, ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের রুবেল গাজি(২০) ও তার ভাতিজা ইতালি প্রবাসী মামুন গাজি (১৬)।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি মো: আতাউর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে আটক মামুন জানান, তারা স্বপরিবারে দীর্ঘদিন ধরে ইতালি বসবাস করছেন এবং তিনি ইতালির একটি টেকনিক্যাল কলেজে লেখাপড়ার ফাঁকে ছুটিতে বাড়িতে আসেন। ঢাকায় বসবাসকারী চাচা রুবেলের সাথে মামুন ঢাকায় যাচ্ছিলেন।
তিনি অআরো জানান, ঢাকায় যাওয়ার জন্য তার অপর চাচা আজিজ গাজির ছেলে মহসিন টিকিট কেটে গাড়িতে উঠিয়ে দেন তাদের।
মামুনের ধারণা তার ইতালি যাওয়ার পথে বাঁধা সৃষ্টি করতে এ ষড়যন্ত্র করা হয়েছে ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে