লাকি থার্টিনে বরিশাল আ’লীগ

,

লোগো আওয়ামী লীগ আগামী ২৭ ডিসেম্বর বরিশাল জেলা  সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার বিকেলে সার্কিট হাউসে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এরফলে ১৩ বছরের পুরানো কমিটি নতুন রুপ পেতে যাচ্ছে।
দলের জেলা দপ্তর সম্পাদক তালুকদার মো. ইউনুস জানান, ২৯ ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিলে ৮৩ সদস্যের যোগ দেয়ার কথা রয়েছে। এর আগে জেলার গৌরনদী, আগৈলঝাড়া এবং বরিশাল সদর উপজেলা এবং জেলার সম্মেলন শেষ করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে । সভায় সভাপতিত্ব করেণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. মোখলেছুর রহমান।
জেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটি গঠিত হয় ১৯৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি। কমিটির মেয়াদ ছিল ২০০০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
গঠনতন্ত্র অনুযায়ী সেই কমিটিতে ছিলেন ৫৪ সদস্য। পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশে জেলা কমিটিগুলোর সদস্য সংখ্যা ৭১ করার সিদ্ধান্ত হয়।বরিশালে এরপর ৯ জনকে কো-অপ্ট করা হয়। কিন্তু তার অনুমোদন দেয়নি কেন্দ্র। ওই কমিটির সভাপতি ছিলেন সাবেক সাংসদ মহিউদ্দিন আহম্মেদ। সাধারন সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহ।
২০০২ সালে মারা গেছেন কমিটির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ। সেই থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন সিনিয়র সহ-সভাপতি ডা. মোখলেছুর রহমান।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।

পাতার শুরুতে