শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে মানব বন্ধন

,

ঝালকাঠীতে শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠা করার দাবিতে  মানব বন্ধন কর্মসূচী শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠা করার দাবিতে শনিবার মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে ঝালকাঠীতে। ” জনগনের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ” এর আওতায়
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগ এর প্রধান নির্বাহী জাকির হোসেন। মানব বন্ধনে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন মোঃ হেমায়েত উদ্দিন হিমু, নির্বাহী পরিচালক, সূর্যালোক ট্রাষ্ট ও সভাপতি, সুজন, ঝালকাঠি, এ, কে এম আব্দুল হক, সভাপতি, ইউনিয়ন পরিষদ ফোরাম, ঝালকাঠি ও চেয়ারম্যান, ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ, নলছিটি, আব্দুল ওয়াহেদ মৃধা, চেয়ারম্যান, রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ, মোঃ মাহমুদ হোসেন রিপন, চেয়ারম্যান, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদসহ অন্যরা।
বক্তারা শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যমান আইনগত সীমাবদ্ধতা দূর, স্থানীয় সরকারের রাজস্ব আদায় গতিশীল করতে মডেল ট্যাক্স শিডিউল, ২০০৩ কে যুগোপযোগী, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উপর সংসদ সদস্যদের উপদেষ্ঠা হিসেবে কর্তৃত্ব করার বিধান বাতিল করাসহ ১০ দফা দাবি পেশ করেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে