বরিশালে ১৮ দলের বিক্ষোভ

,

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহালসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় ঐক্যজোট।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিএনপি কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
১৮ দলীয় জোট নেতাকর্মীদের অংশ গ্রহনে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহিন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে