মেহেন্দিগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু
৯ পৌষ ১৪১৯, Sunday, December 23, 2012 || বরিশাল নিউজ ||বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের পূর্ব গাগুড়িয়া গ্রামে রোববার বড় ভাই রব তালুকদারের (৬৮) লাঠিকাঘাতে ছোট ভাই রাজ্জাক তালুকদারের (৬৫) মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন জানান, উপজেলার আলিমাবাদ ইউপির পূর্ব গাগুড়িয়া গ্রামের বাসিন্দা মৃত জবান আলী তালুকদারের ওই দুই ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত রিবোধ চলে আসছিল।
এর জের ধরে রোববার সকালে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারিমারির ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে রোববার রাত ৯টার দিকে তিনি মারা যান।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।