২৭ ডিসেম্বর মহানগর আ’লীগের কাউন্সিল
৯ পৌষ ১৪১৯, Sunday, December 23, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল মহানগর অআওয়ামী লীগের সম্মেলন ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে । রোববার সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউসে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেণ মহানগর আওয়ামী লীগের আহবায়ক ও সিটি মেয়র শওকত হোসেন হিরন। ওই দিন জেলা আওয়ামী লীগেরও সম্মেলন অনুষ্ঠিত হবে।
২০০৩ সালের ২৩ জুলাই শওকত হোসেন হিরনকে আহবায়ক করে ৬ মাস মেয়াদী ৬৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।
আহবায়ক কমিটির ৭ জন নাম ইতিমধ্যে মারা গেছেন। একজন যোগ দিয়েছেন বিএনপিতে।
শওকত হোসেন হিরন ২০০৮ সালে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হন ।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।