গৌরনদী উপজেলা ও পৌর আ’লীগের কমিটি গঠন

,

বরিশালের গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বাষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সোমবার। কাউন্সিলের উদ্বোধন করেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ মোঃ মোখলেছুর রহমান। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্‌আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্ল্ল্ল্লাহ। উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনকে সভাপতি ও উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছকে সাধারন সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা আ’লীগের কমিটি এবং উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক গোলাম মনির মিয়াকে সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কবির হোসেন খানকে সাধারন সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
১৯৯৬
সালে উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। তখন কালিয়া দমন গুহকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০০৫ সালের
অক্টোবরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কালিয়া দমন গুহ ব্যক্তিগত কারণে আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন। আহ্বায়ক পদত্যাগ করায় এবং যুগ্ম আহ্বায়কের কোন পদ না থাকায় জেলা নেতৃবৃন্দ গৌরনদী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। সেই সাথেই কমিটিহীন এবং নেতৃত্ব শূন্য হয় গৌরনদী আওয়ামী লীগ। সাংগঠনিক কার্যক্রমে সৃষ্টি হয় স্থবিরতা। এ অবস্থায় শুধুমাত্র নির্বাচন পরিচালনা কমিটি দিয়ে নবম জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদ নির্বাচনের বৈতরনী পাড় করে আওয়ামী লীগ। দুটি নির্বাচনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যথাক্রমে অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এবং মোঃ শাহ আলম খান বিপুল ভোটে জয়লাভ করে।
২০১০ সালে উপজেলার সাতটি ইউনিয়নের সবকটিতেই সম্মেলন অনুষ্ঠিত হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে