বাচ্চু রাজাকারের রায় যে কোনো দিন
১২ পৌষ ১৪১৯, Wednesday, December 26, 2012 || স্টাফ রিপোর্টার ||
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক জামায়াতের সাবেক রোকন (সদস্য) আবুল কালাম আজাদ বাচ্চু রাজাকারের বিরুদ্ধে যে কোনো দিন রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বুধবার বাচ্চু রাজাকারের পক্ষে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ করেন আসামিপক্ষ। আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন বাচ্চু রাজাকারের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান। এরপর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর অ্যাডভোকেট সাহিদুর রহমান আসামিপক্ষের যুক্তি খন্ডণ করে সমাপনী বক্তব্য দেন।
চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহিনের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলার রায় অপেক্ষমাণ (সিএভি) রেখে ওই আদেশ দেন ।
আইন অনুসারে এখন এ মামলার রায় যে কোনো দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
পলাতক আবুল কালাম আজাদ বাচ্চু রাজাকারের বিরুদ্ধে ৪নভেম্বর ৮টি অভিযোগের ২২টি ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এগুলোর মধ্যে সুনির্দিষ্ট ১৪ জনকে হত্যা, ৩ নারীকে ধর্ষণ, ৯ জনকে অপহরণ, ১০ জনকে আটক, ৫টি বাড়িতে অগ্নিসংযোগ, ১৫টি বাড়িতে লুটপাট, ৯ জনকে ধর্মান্তরিত করা, মানুষকে দেশত্যাগে বাধ্য করাসহ অজ্ঞাত অনেক লোকের ওপর চালানো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
০০ সৌজন্যে বাংলানিউজ



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।