৭১’র দালাল-রাজাকারদের ওকালতি এ দেশের মানুষ মানবেনা-আমু

,

 বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেণ প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন । আওয়ামী লীগের উপদেস্টা সদস্য আমির হোসেন আমু বলেছেন ১৯৯১ সালে যে পটভূমিতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল দেশে এখন সে পরিস্থিতি নেই। তিনি বিএনপি র তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনের পিছনে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার উদ্দেশ্যে রয়েছে বলে অভিযোগ তোলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী দালাল-রাজাকারদের ওকালতি এ দেশের মানুষ মানবেনা বলেন তিনি।
বরিশাল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এ কথা বলেন। বৃহস্পতিবার বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেণ দলের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। সভায় সাধারন সম্পাদকের রির্পোট পেশ করেণ জেলা সাধারন সম্পাদক ও সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। সভাপতিত্ব করেণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. মোখলেছুর রহমান। প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জোরদার করতে দলের নেতা-কর্মীদের গ্রামেগ্রামে,পাড়ায়-মহল্লায় অব্যাহত প্রচারের জন্য আহবান জানান। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গিকার।
প্রধান বক্তা দলের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেছেন , বেগম খালেদা জিয়া নিলর্জ্জ- বেহায়ার মতো মতো যুদ্ধাপরাধীদের পাশে থেকে রাজাকারের ভূমিকা পালন করছেন। তিনি আরও বলেন, দেশকে যুদ্ধাপরাধের কলংকমুক্ত করতে জাতির দায়িত্ব রয়েছে। বিচারের রায় কার্যকর করে জননেত্রী শেখ হাসিনার সে দায়িত্ব পালন করবেন। সভায় আরও উপস্থিত ছিলেন তালুতকার মো.ইউনুস এমপি,সাবেক এমপি মাসুদ রেজা,খলিফা সাইদুর রহমান, শাহানারা আবদুল্লাহ প্রমুখ। সভা পরিচালনা করেন মনিরুল হাসান খান।
উল্লেখ্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে