ভোলায় প্রাথমিকে পাসের হার ৯৭.৮৫%, ইফতেদায়ীতে ৯৩.৫৩%

,

ভোলায় ২০১২ সালের প্রাথমিকে পাসের হার ৯৭.৮৫% ও ইফতেদায়ীতে ৯৩.৫৩%।
এ বছর প্রাথমিক ও ইবতেদায়ী মিলে জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৩৯হাজার ৯৭০জন। এরমধ্যে পাস করেছে ৩১হাজার ৮’শ ১৭জন।
এদের মধ্যে বালক ১৪হাজার ২১৫জন ও বালিকা ১৭ হাজার ৫৯২জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, প্রাথমিকে মোট পাস করেছে ২৭ হাজার ২৯১জন। পাশের হার প্রায় ৯৮%। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১হাজার ৭৮জন।
জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ৫৫৭জন ও মেয়ে ৫২১জন।
অন্যদিকে ইফতেদায়ীতে মোট পরীক্ষার্থী ছিল ৮ হাজার একশত ৫৩জন। এর মধ্যে বালক ৩হাজার ৩৫জন এবং বালিকা ৫হাজার ১১৮জন।
ইফতেদায়ীতে পাস করেছে ৬হাজার ২৮৪জন। পাশের হার ৯৩.৫৩%। মোট জিপিএ ৫ পেয়েছে ১৬জন। এরমধ্যে ছেলে ৪জন ও মেয়ে ১২জন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে