বরিশালে মোটরসাইকেল চাপায় শিক্ষক নিহত
১৪ পৌষ ১৪১৯, Friday, December 28, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নগরীর জীবনানন্দ সড়কে বৃহস্পতিবার দুপুরে এক দুর্ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান খলিফা (৬৮) নিহত হয়েছেন।
নগরীর দক্ষিণ সাগরদী এলাকার বাসিন্দা তিনি।
কোতয়ালী থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, সাইকেলযোগে নগরীর মুন্সী গ্যারেজ এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মান্নান।
চিকিত্সার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।