পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

,

কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আহত ইয়াছিন (৩০) শুক্রবার দুপুরে মারা গেছেন।
নিহত ইয়াছিনের গ্রামের বাড়ী কলাপাড়া উপজেলার উমেদপুর গ্রামে।
কলাপাড়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ইয়াছিন অটোরিকশায় নিজ বাড়ী থেকে কলাপাড়া শহরের একটি মাহফিলে যোগ দিতে আসছিলেন।
রাস্তার ভাঙা অংশ পার হওয়ার সময় তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে কলাপাড়া হাসপাতালে ভর্তির করার পর শুক্রবার দুপুরে তিনি মারা যান।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে