আগৈলঝাড়ায় ১ম-২য় শ্রেনীর ইংরেজি বই আসেনি
১৪ পৌষ ১৪১৯, Friday, December 28, 2012 || বরিশাল নিউজ ||প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে বছরের প্রথমদিনে নতুন বই বিতরণের আর মাত্র ৩দিন বাকি ,এখনও বরিশালের আগৈলঝাড়ায় ১ম-২য় শ্রেনীর ইংরেজি বই সরবরাহ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।
সংশ্লিস্ট অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সরকারী ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা অফিসের চাহিদানুযায়ী ২০১৩ শিক্ষাবর্ষের জন্য ১ম শ্রেণীতে ৪ হাজার ৮শ’ সেট, ২য় শ্রেণীতে ৪ হাজার ৬শ’ সেট বইয়ের চাহিদার রয়েছে। গত বুধবার পর্যন্ত ওই বই সরবরাহ করতে পারেনি সরকারের নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান গবসন্স পেপার লিমিটেড। তবে ৩য়,৪র্থ এবং ৫ম শ্রণীর প্রায় ১৫ হাজার বইয়ের সব পৌছে গেছে।







মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।