প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আগৈলঝাড়া ছাত্রদলের পৃথক কর্মসূচী

,

আগামী ১ জানুয়ারী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল পৃথক পৃথক প্রস্তুতি সভা করেছে। শনিবার সকালে উপজেলা পোস্ট অফিসের সামনে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদারের নেতৃত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সালমান হাসান রিপন, মহিউদ্দিন পিন্টু, সেলিম ফকির, জুয়েল শাহ্‌, সেলিম সেরনিয়াবাত, ফয়সাল হোসেন, শাহীন বখতিয়ার, রিপন শাহ, বেলৱাল ফকির প্রমূখ। অন্যদিকে উপজেলা ছাত্রদল নেতা মিজান পাইকের নেতৃত্বে বিএইচপি মার্কেটের ২য় তলায় ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন বিএনপি নেতা আফজাল হোসেন সিকদার, মাহাবুবুল ইসলাম, যুবদল নেতা আলী হোসেন স্বপন ভূঁইয়া, শিপন হাওলাদার, ছাত্রদল নেতা আবু সাইয়েদ, আব্দুর রাজ্জাক, মিজান পাইক, বাপ্পি মোলৱা প্রমুখ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে