পিরোজপুরে বাজেট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
১৫ পৌষ ১৪১৯, Saturday, December 29, 2012 || পিরোজপুর নিউজ ||পিরোজপুরে অংশগ্রহনমূলক বাজেট ও স্থানীয় সরকারের জবাবদিহিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চেম্বার অব কর্মাস মিলনায়াতনে সুশাসনের জন্য প্রচারাভিযান এর জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না। আলোচনা করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন শানু, পৌর কাউন্সিলর আঃ সালাম বাতেন, জিয়ানগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, চিড়াপাড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাদশা, শারিকতালা ডুমরিতলা ইউপি চেয়ারম্যান জি.এম রব্বানী ফিরোজ।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।