নাসিম সভাপতি বাচ্চু সম্পাদক
১৫ পৌষ ১৪১৯, Saturday, December 29, 2012 || পিরোজপুর নিউজ ||
ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলীকে সভাপতি এবং দৈনিক সমকাল পিরোজপুর প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চুকে সাধারন সম্পাদক করে পিরোজপুর প্রেসক্লাবের কমিটি নির্বাচন করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম রেজাউল ইসলাম শামীম (আমার দেশ ও ইনডিপেনডেন্ট) ও শফিকুল ইসলাম মিলন (এটিএন বাংলা), সহ-সাধারণ সম্পাদক শেখ মোঃ রশিদ আল মুনান (এনটিভি), কোষাধ্যক্ষ খালিদ আবু (আমাদের সময়), সাহিত্য সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), সদস্য মাহমুদ হোসেন (বাংলাদেশ বেতার ও ইউএনবি), গৌতম চৌধুরী (বাসস), মোঃ লুৎফর রহমান (দিনকাল), শিরিনা আফরোজ (কালের কন্ঠ ও একুশে টিভি), ফিরোজ আহমেদ (দেশ টিভি), রিয়াজ আহমেদ নাহিদ (আর টিভি) এবং এস এম নূরে আলম সিদ্দিকী (ইনডিপেনডেন্ট) । প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিদায়ী সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন হয়। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কর্মকর্তা ও সদস্য গণ নির্বাচিত হন।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।