আগৈলঝাড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি না থাকায়

,

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসষ্টান্ডে যাত্রী ছাউনি না থাকায় দুর-দুরান্ত থেকে আসা যাত্রীরা চরম দূভোর্গ পোহাচ্ছে। আগৈলঝাড়া থেকে ঢাকা ও বরিশাল রুটে প্রতিদিন যাত্রীবাহী কোচ ও বাস চলাচল করছে। এসব পরিবহনের অপেক্ষমান যাত্রীদের বসার কোন ব্যবস্থা নেই। যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে উপজেলা সদরে টিনশেড একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হলেও সেটি কিছুদিন আগে প্রশাসন থেকে ভেঙে দেয়া হয়েছে। উপজেলা সদর থেকে ঢাকা ও বরিশাল ছেড়ে যাওয়া বাসগুলোর যাত্রীদের টিকিট কাটার জন্য ছোট একটিঘর তুলে শুধু কাউন্টার বসানো হয়েছে। তবে সেখানেও যাত্রীদের বসার কোন ব্যবস্থা রাখেনি তারা। অপরদিকে উপজেলা সদরে কোন গণশৌচাগার না থাকায় যাত্রীসহ সাধারণ লোকজন যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতে বাধ্য হচ্ছে। ফলে গোটা এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে