শেখ হাসিনা-আশরাফ পুননির্বাচিত

,

আওয়ামী লীগে সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার দলের কাউন্সিলে আওয়ামী লীগে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে দলের বিদায়ী কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন সৈয়দ আশরাফ।
বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফের নাম প্রস্তাব করলে বিদায়ী আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক তা সমর্থন করেন।
কাউন্সিলররা সবাই এই প্রস্তাব সমর্থন করেন, ফলে কোনো ভোটাভুটি হয়নি। সেই সঙ্গে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্বও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দেয়া হয়।
অধিবেশনে নেতৃত্ব নির্বাচনের আগে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন শেখ হাসিনা। এরপর নতুন নেতৃত্ব নির্বাচন কমিটি দায়িত্ব নেয়। এই কমিটিতে চেয়ারম্যান ছিলেন সংসদ সদস্য রহমত আলী। সদস্য ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন ও আ ক ম মোজাম্মেল হক।
সভাপতি পদে পুনর্র্নিবাচিত হওয়ার পর কাউন্সিলে বক্তব্যে শেখ হাসিনা বলেন, “আমি এবার খুবই চেয়েছিলাম, আপনারা নতুন নেতৃত্ব আনবেন। আমি পাশে থেকে সহায়তা করব।” ১৯৮২
সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় থেকে দেশের বাইরে থাকা শেখ হাসিনা বিদেশে থাকা অবস্থায়ই দলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এবার নিয়ে সাত বার তিনি দলের সভাপতি। অন্যদিকে সৈয়দ আশরাফুল ইসলাম দ্বিতীয় বার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে