বরগুনায় জেলা জামায়াতের সেক্রেটারী আটক

,

বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আফজালুর রহমানকে রোববার দুপুরে শহরের কাঠপট্টী এলাকা থেকে আটক করেছে বরগুনা থানা পুলিশ।
বরগুনা থানার ওসি(তদন্ত) পুলক চন্দ্র রায় সাংবাদিকদের জানান, আফজালুর রহমান দলীয় বৈঠক করার জন্য বাসা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় শহরের কাঠপট্টী এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, বৈঠকের মাধ্যমে নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে পারে এমন আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে