বরিশালে বাল্যবিবাহ এবং যৌতুকমুক্ত উপজেলা করার উদ্যোগ
১৬ পৌষ ১৪১৯, Sunday, December 30, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশালের একটি উপজেলাকে বাল্যবিবাহ এবং যৌতুকমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার। আজ রোববার বিভাগীয় কমিশনারের সভাকক্ষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক বিভাগীয় মিডিয়া ফোরাম এর রিভিউ মিটিং-এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিভাগীয় তথ্য অফিস আয়োজিত ওই সেমিনারে জনগনকে সচেতন করে তোলার পাশাপাশি কোন নির্দিস্ট এলাকায় আইনের বাস্তবায়ন করে উদাহরণ সৃস্টির সুপারিশ উঠলে সেমিনারের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. নূরুল আমিন ওই সিদ্ধান্ত নেয়ার কথা বলেন। তিনি জানান,বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে সবচেয়ে বেশী নারী নির্যাতনের ঘটনা বরিশাল জেলায় ঘটে থাকে। বরিশালের কোন্ উপজেলায় নারী নির্যাতন বেশী হয় তার পরিসংখ্যন নিয়ে আগামী সাত দিনের মধ্যে ওই এলাকাকে নির্যাতন মুক্ত করার উদ্যোগ নেয়া হবে বলেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেণ অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো.আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান। ‘নারীর প্রতি সহিংসতারোধ,আমাদের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেণ তথ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মো.জাকির হোসেন।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।