থার্টি ফাষ্ট নাইট: কুয়াকাটায় উপচেপড়া পর্যটক

,

থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকপুরনো বছরকে বিদায় ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য সমুদ্র সৈকত কুয়াকাটা পর্যটকদের পদভারে মুখরিত। নতুন বছরকে স্বাগত ও পুরাতনকে বিদায় জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে বাস, মাইক্রো ও প্রাইভেট কার, মোটর সাইকেল নিয়ে হাজার হাজার পর্যটক কুয়াকাটায় এসেছে। থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেল বুকিং হয়ে গেছে। আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান ।
থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে কুয়াকাটায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিনুল, সোহাগ, আফসিয়া জানান , বছরের শেষে নতুন বছরকে স্বাগত জানাতে ও থার্টি ফার্স্ট নাইট মুক্ত আকাশের নীচে পরিপূর্ন ভাবে উপভোগ করতে তারা কুয়াকাটায় ছুটে এসেছে। ঢাকার খিলগাও থেকে কুয়াকাটা এসেছেন থার্টিফাস্ট উদযাপনের জন্য আবুল খায়ের মানিক। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে ঢাকাতেই এ দিনটি মজা করে কাটিয়েছি। এবার দিনটিকে নতুন মেজাজে পালনের জন্য কুয়াকাটা সৈকতে চলে এসেছি।’ খুলনা থেকে এসেছেন হাসান মাহমুদ। তিনি বলেন, ‘সুন্দর একটি জায়গা, দেখার মত। এখান আর আগের মতো এখানে আসতে কষ্ট করতে হয়না। ফেরি দূর্ভোগ থাকলেও তবুও ভাল লাগছে বছরের শেষ দিন ভালই কাটাতে পারব।’
কুয়াকাটার একাধিক হোটেল মালিক জানান, ‘থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে এক সপ্তাহ আগে থেকেই কুয়াকাটার অধিকাংশ হোটেলের কক্ষ বুকিং হয়ে গেছে। আমরাও দর্শনার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করব।’
কলাপাড়া থানার ওসি মো. ইসাহাক আলী জানান, থার্টিফাস্ট নাইট উপলক্ষ্যে কুয়াকাটায় ও কলাপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে