পটুয়াখালীর ৮ নারী মুক্তিযোদ্ধাকে সহায়তা প্রদান
১৭ পৌষ ১৪১৯, Monday, December 31, 2012 || পটুয়াখালী নিউজ ||মুক্তিযুদ্ধকালীন পাকহানাদারের হাতে নির্যাতিত পটুয়াখালীর ৮ নারী মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।
সোমবার বিকেলে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব নারীদের হাতে ৫ হাজার টাকার চেক, শাড়ি-লুঙ্গি, চাদর ও কম্বল তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক অমিতাভ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমল কৃষ্ণ মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহ আলম সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার আবদুল বারেক হাওলাদার, সদর উপজেলা ইউনিট কমান্ডার বাদল ব্যানার্জীসহ প্রশাসনের ও মুক্তিযোদ্ধা সংসদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।