নথ্রাক্স প্রতিরোধে বরিশালে মাইকিং

,

স্টাফ রিপোর্টার, ৩১ আগস্ট।। বরিশালে এনথ্রাক্স বিষয়ে সচেতনতায় মাইকিং’র উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। মঙ্গলবার থেকে নগরীর বিভিন্ন এলাকায় এই প্রচার প্রচারনা শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের উত্তরাঞ্চলে এনথ্রাক্স রোগ ছড়িয়ে পড়ায় বরিশালের মানুষও আতঙ্কিত হয়ে পড়ে। এর ফলে গত ২ সপ্তাহে বরিশালে বাজারগুলোতে গরুর মাংস বিক্রি তিনভাগের এক ভাগে নেমে আসে। যেসব বাজারে শুক্রবার ১৬টি গরু জবাই দেয়া হত। সেখানে এখন খুব জোর ৩/৪টি গরু জবাই দেয়া হচ্ছে। এদিকে পশু অধিদপ্তরের কোন রকম ছাড়পত্র ছাড়াই এইসব গরু জবাই দেয়ায় এসব গরু কতটা ঝুঁকিমুক্ত নাকি রোগাক্রান্ত তা জানতে পারছেনা ক্রেতারা। এদিকে গরু পরীক্ষা নীরিক্ষা না করার বিষয়টি স্বীকার করে বরিশাল পশু সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বরিশালে মাত্র একজন চিকিৎসক থাকায় সব বাজারের গরু পরীক্ষা করা সম্ভব হয়না। তবে বরিশাল এখনো এনথ্রাক্স ঝুঁকিমুক্ত বলে দাবি করেছেন তারা। এদিকে বরিশালে জবাই হওয়া গরুর বেশীর ভাগই উত্তরাঞ্চল থেকে নিয়ে আসা হয় বলে জানিয়েছে মাংস বিক্রেতারা।
অপরদিকে এনথ্রাক্স রোগ নির্নয়ে বরিশাল সিটি কর্পোরেশনের কোন প্রযুক্তি না থাকায় তারা কোন উদ্যোগ নিতে পারেনি। এই অবস্থায় গত সোমবার পশু সম্পদ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন এক সভায় মিলিত হয়ে নগরীতে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে নগরীর বিভিন্ন স্থানে এনথ্রাক্স রোগের প্রাথমিক লক্ষণ এবং এ বিষয়ে করনীয় সম্পর্কে মাইকিং করা হয়। একই সাথে ছাড়পত্র ছাড়া মাংস বিক্রি না করার জন্যও নির্দেশ প্রদান করা হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে