বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবিতে পথসভা

,

স্টাফ রিপোর্টার, ২২ সেপ্টেম্বর।। অনতিবিলম্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র/ছাত্রী ভর্তির দাবিতে বরিশাল বিভাগ উন্নয়ন পরিষদের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে পথসভা করা হয়েছে। বুধবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে এই পথসভার উদ্বোধন করা হয়। পথসভায় বক্তারা বলেন চলতি শিক্ষাবর্ষের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বরিশালের সাথে বিমাতাসুলভ আচরনের প্রতিবাদ জানানো হয়। বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে না নেয়া হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেয়। বরিশাল বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি সরদার নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সরকারী বরিশাল কলেজের অধ্যাপক আবু জাফরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বরিশাল বিএম কলেজ, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারী মহিলা কলেজ, নতুন বাজারসহ বিভিন্ন স্পটে পথসভা করা হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে