সিটি কর্পোরেশনের বাঁশের সাঁকো
২৭ আশ্বিন ১৪১৭, Tuesday, October 12, 2010 || স্টাফ রিপোর্টার ||
স্টাফ রির্পোটার , ১২ অক্টোবর।। বরিশাল সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকার বাসিন্দাদের এখনও বাঁশের সাঁকো পেরুতে হচ্ছে । এগুলো পার হতে গিয়ে অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর ৩০টি ওয়ার্ডে খাল পারাপারের জন্য মোট পুল রয়েছে ১০৭টি। এর মধ্যে পাকা পুলের সংখ্যা ৩৮টি, লোহার পুলের সংখ্যা
১৬টি, কাঠের পুলের সংখ্যা ২৫টি এবং বাঁশের সাকো রয়েছে ২৮টি।
নগরীর ২৩নং ওয়ার্ডের তাজকাঠী, ২৫নং ওয়ার্ডের রূপাতলী, ২৬ নং ওয়ার্ডের হরিনাফুলিয়া, ২৭ নং ওয়ার্ডের ইন্দোকাঠী ও ডেফুলিয়ায় সাঁকো দিয়ে পার হয় এলাকার জনগন। একটু বৃষ্টি হলে সব সাঁকো পিচ্ছিল হয়ে নানা দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে এলাকাবাসীর অভিযোগের অন্ত নেই। এ বিষয়ে বিসিসি কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, বর্ধিত এলাকায় অবসি’ত বাঁশের সাকো পাকা করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে এ অর্থ বছরে কাজ শুরু করা যাবে কিনা তার নিশ্চিত নয়।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।