
আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায়
ক্ষোভ
তৃনমূল নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়না
স্টাফ রিপোর্টার, ৮
ফেব্রুয়রি।। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বেশীরভাগ
বক্তার ক্ষোভ ছিল তৃনমূল নেতা-কর্মীদের মূল্যায়ন না করার। এছাড়াও আওয়ামী লীগ,যুব
লীগ, ছাত্র লীগসহ অন্যান্যদের উপর
৪ দলীয় জোট সরকারের আমলে হামলা ও নির্যাতনকারীদের বিচারের দাবিও উঠেছে
জোরের সাথে। আর দলকে শক্তিশালী করার জন্য তৃনমূল থেকে শুরু করে সব কমিটিকে সক্রিয়
করার প্রস্তাব দেয়া হয়। নেতারা বলেন ২০০১ নির্বাচনের পর পালাবার তবু জায়গা ছিল,
কিন্তু আগামী নির্বাচনে বিজয়ী হতে না পারলে পালানোর জায়গা পাওয়া যাবেনা। বিশেষ
বর্ধিত এই সভার মাধ্যমে বরিশালে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানও শুরু হয়েছে।
যুবক হাউজিং কর্মকর্তা গ্রেফতার
স্টাফ রিপোর্টার,
৮
ফেব্রুয়রি।।
প্রতারনা মামলায় নগরীতে যুবক হাউজিং লিমিটেডের কর্মকর্তা ব্রাঞ্চ ম্যানেজার
ইব্রাহিম খলিলকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর পুরান পাড়া হাইস্কুল সংলগ্ন বাড়ি থেকে
ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।
যুদ্ধাপরাধ মামলার শুনানী হয়নি
স্টাফ রিপোর্টার,
৮
ফেব্রুয়রি।।
বরিশালে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দায়ের করা প্রথম হত্যা মামলাটির শুনানী গ্রহণ করা
হয়নি। মামলার বাদীকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করায় আদালতে হাজির হতে পারেনি বলে
অভিযোগ করা হয়েছে।

মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীসহ ০৩ জন আটক
স্টাফ রিপোর্টার,৭
ফেব্রুয়রি।। বরিশাল র্যাব
রবিবার রাতে নগরীর স রোডের একটি ডিপোতে অভিযান চালিয়ে বিএসটিআই'র অনুমোদন বিহীন ,
অবৈধভাবে বিএসটিআই এর লোগো ব্যবহারসহ মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমান বিস্কিট, সেমাই,
চকলেট, নুডুলস আটক করে।
বিএনপির শতাধিক নেতাকর্মীর আ'লীগে যোগদান
স্টাফ রিপোর্টার,৭
ফেব্রুয়রি।।
বরিশাল সদর উপজেলার ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে।
রবিবার জাগুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে নেতৃবৃন্দ
ইউনিয়ন আওয়ামী লীগের এক বর্ধিত সভায় সিটি মেয়র শওকত হোসেন হিরনের হাতে ফুলের তোড়া
দিয়ে যোগদান করে।
বরিশালে ফেন্সিডিল মামলায় দু'জনের ১০ বছর
কারাদন্ড
স্টাফ রিপোর্টার,৭ ফেব্রুয়রি।।
বরিশালে ৭ শতাধিক ফেন্সিডিল পাঁচারের দায়ে দু'জনকে ১০ বছর সশ্রম কারাদন্ড ২৫ হাজার
টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত। রবিবার বরিশাল
স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ এই রায় ঘোষণা করেন।
বরগুনায় ৫টি দোকান পুড়ে গেছে
বরগুনা সংবাদদাতা,৭ ফেব্রুয়ারি
।। বরগুনা সদর উপজেলার
বাদামতলী বাজারে শনিবার গভীর রাতে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে।
বাজারের ইউনুস আলীর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
আগুন নেভাতে গিয়ে খলিলুর রহমান ও সাইফুল ইসলাম নামে দুজন আহত হয়েছেন।
আগুনে
খলিলুর রহমান, ইউনুস খাঁ, আলতাফ হোসেন, ইউনুস আলী ও আবদুল জলিলের দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের গাড়ি গেলেও রাস্তা সরু হওয়ায় বাজারে ঢুকতে পারেনি। স্থানীয়রাই আগুন
নিভিয়ে ফেলে।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।